Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াত নেতাকে হয়রানি: ব্যক্তিগত সঞ্চয়কে ‘ভোট কেনার টাকা’ সাজানোর অপচেষ্টা

শরীয়তপুরের নড়িয়া পৌর এলাকায় মাস্টার গোলাম মোস্তফা নামে এক স্থানীয় জামায়াত নেতাকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাসা থেকে পাওয়া ব্যক্তিগত ও পারিবারিক সঞ্চয়ের নগদ সাড়ে সাত লাখ টাকাকে রাজনৈতিক উদ্দেশ্যে ‘ভোট কেনার টাকা’ হিসেবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে তাঁর পরিবার।

বুধবার বিকেলে নড়িয়া পৌর শহরের মাস্টার গোলাম মোস্তফার নিজ বাসভবনে যৌথ বাহিনী একটি তল্লাশি চালায়। এসময় তাঁর বাসা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসার লেনদেন ও পারিবারিক প্রয়োজনে এই টাকা বাসায় রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট মহলের মতে, একজন সচেতন নাগরিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মাস্টার গোলাম মোস্তফার কাছে ভোটার তালিকা বা ল্যাপটপ থাকা কোনো অপরাধ নয়। বরং পোলিং এজেন্টদের ব্যবস্থাপনা এবং নির্বাচনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের বৈধ সংগ্রহকে ‘গোপনীয় আলামত’ হিসেবে চালিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

Back to top button