Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

মিরসরাইয়ে ভোটকেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাই আসনে উপজেলার ৬ নম্বর ইছাখালী ৭ নম্বর ওয়ার্ড চুনিমিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রের পরিস্থিতি অস্থিতিশীল করায় মোবারক হোসেন অপু নামে এক ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে ধানের শীষের সমর্থক ছাত্রদলকর্মী অপুকে আটক করেছে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ জিল্লুর রহমান।

তিনি বলেন, দুপক্ষের মধ্যে হট্রগোলের সময় এক ছাত্রদলের কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কেন্দ্রের পরিস্থিতি ভালো।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button