News

তসলিমা নাসরিন চাইলে দেশে ফেরার আবেদন করতে পারেন: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান© সংগৃহীত ও সম্পাদিত
ভারতে অবস্থানকারী বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার নিজ থেকে কোনো বিশেষ উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
 
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের চলমান কার্যক্রম নিয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তসলিমা নাসরিন প্রসঙ্গে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ প্রসঙ্গে ড. জাহেদ জানান, তসলিমা নাসরিন যদি দেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
 
তসলিমা নাসরিন অতীতে যাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছেন, সে বিষয়ে প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান বলেন, “তিনি যদি দেশে ফিরে আদালতের আশ্রয় নিতে চান, তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ পাবেন। ফৌজদারি অপরাধ তামাদি হয় না। ভুক্তভোগী হিসেবে তিনি চাইলে আদালতে মামলা করতে পারবেন।”
 
প্রসঙ্গত, বিতর্কিত মতামতের কারণে দুই দশক আগে বাংলাদেশ ছেড়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন তসলিমা নাসরিন। ২০০৭ সালে সালে আরেক বিতর্ক শুরু হলে তসলিমাকে পশ্চিমবঙ্গ ছেড়ে নয়াদিল্লিতে আশ্রয় নিতে হয়। সম্প্রতি বিজেপি সরকার পশ্চিমবঙ্গের শাসনভার পাওয়ার পর সেখানে বিভিন্ন কর্মসূচি পালনে ফিরে আসেন এই নারীবাদী লেখিকা। এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ফিরে আসতে না পারার আক্ষেপের কথাও জানান।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button