News

স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আমীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের জন্য দুহাত তুলে দোয়া করেছেন জামায়াত আমীর। র‌্যাব বিলুপ্তির প্রসঙ্গ টেনে ধন্যবাদ জানিয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘রাব্বুল আল-আমিন উনার দিলটা আরও বড় করে দাও। আল্লাহ তা’য়ালা জাতির স্বার্থেই দিল বড় করে দাও।’

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন সময়ে এ কথা বলেন জামায়াত আমীর।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে। র‌্যাবের মতো সংস্থাটি অতি বিতর্কিত এবং ঘৃণিত পর্যায়ের পর্যায়ে চলে গিয়েছিল। নির্বাচনের আগে বিএনপি ও আমরা সবাই বলেছিলাম নির্বাচিত হলে আমরা আর এই সংস্থা রাখব না।  র‌্যাব বিলুপ্তির যে প্রস্তাব তিনি সংসদে এনেছেন সেটার সমর্থন করি ও ধন্যবাদ জানাই।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button