News

এনসিপি নেতার মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। তিনি ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বসতঘরের ভেতরে শাহীন কাদিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ধর্মপাশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button