News

মোদি-অমিত শাহর লজ্জা হওয়া উচিত: ককরোচ জনতা পার্টি

ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিপিজে) তাদের নেতা দীপকে ও অন্য নেতাদের আটকের নিন্দা জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে বলেছে, ‘মোদি, শাহ, লজ্জা হওয়া উচিত আপনাদের।’

দিল্লিতে পুলিশের নিয়ন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। সিপিজের অভিযোগ, আজ দিল্লিতে একটি বিমান অবতরণের পর সেখান থেকেই দীপকে এবং আন্দোলনের আরো দুই পরিচিত নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়। তারা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে যাচ্ছিলেন।

এআর

source: Barta Bazar

Leave a Reply

Back to top button