News

সীমান্তে অর্ধশতাধিক সেনা ইউনিট মোতায়েন করল ইরান

দেশের সীমান্তবর্তী নিরাপত্তা জোরদার করতে মরিয়া তেহরান। উত্তর-পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম, পূর্ব সীমান্ত এবং কৌশলগত মাক্রান উপকূলজুড়ে মোতায়েন করা হয়েছে অর্ধশতাধিক অত্যাধুনিক কম্ব্যাট ও সাপোর্ট ইউনিট। সম্প্রতি এক বিশেষ বক্তব্যে ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহি এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা থেকে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে তেহরান। নতুন এই সুরক্ষাবলয় গড়ে তোলার অংশ হিসেবে সামরিক বাহিনীর অপারেশনাল পরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে। একইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে কম্ব্যাট স্ট্রাকচার বা যুদ্ধ কাঠামোর বিন্যাসে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আধুনিক অস্ত্রের সংযোজনে, যার মধ্যে রয়েছে পিভিসি বা প্রিসিশন-স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন স্মার্ট ও নেটওয়ার্কযুক্ত অস্ত্রশস্ত্র।

জেনারেল জাহানশাহি জানান, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় দেশের সীমান্তগুলোতে স্পেশাল ফোর্সেস, র‍্যাপিড রিঅ্যাকশন, স্পেশাল অপারেশনস, মেকানাইজড এবং আর্টিলারি ইউনিটগুলোকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। নৈতিক মনোবল ও অপারেশনাল সক্ষমতার দিক থেকে ইরানের স্থলবাহিনী যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও স্পষ্ট করেন তিনি।

সূত্র: মেহের নিউজ

source: Barta Bazar

Leave a Reply

Back to top button