News

দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে হাসিনাকে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ । আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন তিনি।

রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রোববার শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) চেষ্টা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশ আশা করছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি তাকে ফেরত দেবে।

শামা ওবায়েদ বলেন, ‘তিনি (হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button