Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জেলা আমিরকে চিঠি দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ তার দলের রুকনিয়াতসহ সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগের চিঠি সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের কাছে পাঠিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেছেন।

সালাহ উদ্দিন মিরাজ গত মঙ্গলবার (৩ মার্চ) আমিরের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, ব্যক্তিগত ও পারিবারিক বহুমুখী অসুবিধার কারণে তার ওপর অর্পিত সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তিনি নিজ ইচ্ছায় সব দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাইছেন।

পরবর্তীতে শুক্রবার (৬ মার্চ) তিনি ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে রাজনীতি ছাড়ার পেছনের কারণ এবং দলত্যাগের প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেছেন।

ফেসবুকে সালাহ উদ্দিন মিরাজ লেখেন, ‘জীবনের সূচনালগ্ন থেকে সংগঠন আমার আত্মার আত্মীয়। ২০০৫ সালে সাথী হিসেবে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিক স্বীকৃতি পাই।’ এ সময় তিনি তাকে পরম স্নেহে গড়ে তোলা কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। দীর্ঘ পথপরিক্রমা শেষে ২০১৩ সালে তিনি রোকন হিসেবে শপথ নেন। এরপর ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি, ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত ২৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং ২০২৩ সালে একই ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ সুরমা থানা জামায়াতের নির্বাচিত শুরা সদস্য ও ২০২১ সাল থেকে থানা যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পোস্টে তিনি বলেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই পথচলায় আমি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাংগঠনিক কোনো আমানতের খেয়ানত করিনি কিংবা সংগঠনকে নিজ স্বার্থে কোথাও ব্যবহার করিনি।’ তিনি লেখেন, ‘আমার অতীত সাংগঠনিক তৎপরতার উসিলায় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। কোনো অবদানের স্বীকৃতি নয়, আপনাদের ভাই হিসেবে অনুরোধ আগামীতে পথচলায় আমি যাতে দ্বীনের জন্য ভালো কিছু করতে পারি, সেই দোয়া রাখবেন। আমি আমার জীবনের এই সময়দানটুকুকে আল্লাহর কাছে নাজাতের উসিলা হিসেবে কবুল করার দোয়া করি।’ পদত্যাগের পেছনের কারণ জানিয়ে তিনি লেখেন, ‘চেষ্টা করেছি ২৫ নম্বর ওয়ার্ডকে নিজের যোগ্যতার আলোকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার। কিন্তু কিছু অযাচিত সিদ্ধান্ত বারবার আমার যাত্রাকে বাধাগ্রস্ত করছে। আমি সামনে এই ছাদের নিচে নিজেকে কেবলই অপরাধী হিসেবে দেখতে পাচ্ছি। আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা বলে, আমার কারণে বিশৃঙ্খল হওয়া থেকে আমি এই প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়া উত্তম। সবার কাছে দোয়া প্রত্যাশী।’

মার্কিন স্থাপনা ও ইসরায়েলের মূল ভূখন্ডে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button