News

চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা স্টুডিওতে ঢুকে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। পাশাপাশি স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করে দেওয়া হয়।

তবে কারা এ হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সালমান মুক্তাদির সাংবাদিকদের কাছে দাবি করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button