Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রবাসমালয়েশিয়া

প্লান্টেশনে কর্মী নিবে মালয়েশিয়া, চাহিদাপত্র’ সত্যায়ননের আহবান হাইকমিশনের

ডেস্ক রিপোর্ট:
প্ল্যান্টেশন সেক্টরে নতুন করে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া। ম্যানুয়াল পদ্ধতিতে ‌‘চাহিদাপত্র’ সত্যায়নের ঘোষণার মধ্যদিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করলো দেশটি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে প্ল্যান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে ‘চাহিদাপত্র’ সত্যায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। যার স্মারক নং- ৪৯.০১.৬০০১.০০৬.২০.০৮৫.২০২২.৫৫৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, `মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশিকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এরই মধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এরই মধ্যে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে।’

এছাড়া মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য উল্লিখিত বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য নিম্নোক্ত প্রায় ১৫ রকমের তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে:

এর মধ্যে কোম্পানির অনুমোদনপত্র (কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে), সত্যায়ন ফি’র মূল ব্যাংক স্লিপ, কর্মীদের সবশেষ বেতন স্লিপ (৪/৫ জন কর্মীর নমুনা বেতন স্লিপ), কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান কর্মীর সংখ্যা (দেশি ও বিদেশি), কর্মীর ২/৩ জনের ফোন নম্বর, কোম্পানীর ব্যাংক স্টেটমেন্ট (বিগত ৩ মাসের) যেখানে ১০০ কর্মীর জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে ২ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত।

এছাড়াও বিদেশি কর্মীর ক্ষতিপূরণ প্রকল্পের সকসো নথি (বিদ্যমান কর্মীদের নমুনা নথি), বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি এবং সার্জিকা ১ স্কিম (এসপিআইকেপিএ) (এসকেএইচপিপিএ)-এর নথি (বিদ্যমান কর্মীদের নমুনা নথি), বিদ্যমান কর্মীদর আবাসন সম্পর্কে জেটিকে অনুমোদিত সার্টিফিকেট, জমির মালিকানার দলিল/জমি ইজারা দলিল, প্রতিশ্রুতি/গ্যারান্টি পত্র, পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার, পাওয়ার অব অ্যাটর্নি, কর্মসংস্থান চুক্তি, রিক্রুটিং এজেন্ট (বিআরএ) এবং কোম্পানির মধ্যে চুক্তি, মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোটা অনুমোদন পত্রসহ সকল নথির ২ সেট তৈরি করে ১ সেট মূল এবং ১ সেট অনুলিপি হিসেবে দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জানুয়ারি মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানালেও সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর এমন সিদ্ধান্তে উৎফুল্ল মালয়েশিয়া প্রবাসিরা।

Source: প্রবাস বার্তা

Back to top button