Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

প্রেস ক্লাবের শৌচাগার থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের শৌচাগার থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button