Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

দেশের ১৩ সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী হিসেবে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ পেলেন যারা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

দেশের স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবরের শুরু থেকেই মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাব্য এ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোও এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের ১৩টি সিটি করপোরেশনে দায়িত্বপ্রাপ্ত ১২ জন প্রশাসক এবং একটি সিটির বর্তমান মেয়রকে আগামী সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে বিএনপির হাইকমান্ড। তবে দলটির শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারলেই তারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিটি প্রশাসকদের মধ্যে অন্তত ছয় থেকে সাতজন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুতি নিতে বিএনপির হাইকমান্ড থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনজন প্রশাসক জানিয়েছেন, বর্তমানে দায়িত্ব পালন করা প্রায় সব প্রশাসককেই দলীয় মনোনয়নে মেয়র প্রার্থী করার বিষয়ে দলের শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক বার্তা বা ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দেশের ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এসব পদে নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় আইনি লড়াইয়ে নিজের পক্ষে রায় পাওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তাকেও আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।

বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন।

এছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার দায়িত্ব পালন করছেন।

নজরুল ইসলাম মঞ্জু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি, শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এবং সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি।

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি জয়ী হতে পারেননি। জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে পরাজিত হন তিনি।

তবে প্রতিটি সিটি করপোরেশনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা দীর্ঘ। বিভিন্ন সিটিতে সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য, মহানগর নেতাসহ একাধিক প্রভাবশালী নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। ফলে ভারসাম্য বজায় রেখেই প্রার্থী চূড়ান্ত করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ের মতামত, সাংগঠনিক রিপোর্ট, জনমত জরিপ এবং কেন্দ্রীয় মূল্যায়ন—সবকিছু বিবেচনায় নিয়েই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রয়োজনে একাধিক ধাপে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়ন বোর্ডের বৈঠকের আগে কোনো সম্ভাব্য প্রার্থীর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামেই নেওয়া হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, দায়িত্ব পাওয়ার পরই দলের চেয়ারম্যান তাদের জনগণের কাছে যেতে নির্দেশ দিয়েছিলেন। মানুষের প্রত্যাশা পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা। সেই নির্দেশনা অনুসরণ করে তিনি কাজ করছেন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, খাল খনন এবং নগর পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়নমূলক কর্মসূচি চলমান রয়েছে।

তিনি আরও বলেন, তাকে পরীক্ষামূলকভাবে দায়িত্ব দেওয়া হয়নি; দলের প্রতি ত্যাগ, কমিটমেন্ট এবং জনগণের সঙ্গে দীর্ঘদিনের সংযোগের কারণেই এ দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতেও কাজের মূল্যায়নের ভিত্তিতেই দল চূড়ান্ত মনোনয়ন দেবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী সিটি নির্বাচনকে সামনে রেখেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে, যাতে জনগণের কাছে গিয়ে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে এবং মানুষের আস্থা অর্জন করতে পারেন।

তিনি বলেন, দলের হাইকমান্ড থেকেও জনগণের জন্য কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নগরবাসী তাদের ভোট দেয়। সে লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সিটি নির্বাচন কবে হবে সে বিষয়ে দল এখনো তাকে কোনো সিদ্ধান্ত জানায়নি। দলীয় মনোনয়ন নিয়েও আগাম কোনো বার্তা তার জানা নেই।

শেকৃবির নবাব হলে ঈদের পর থেকে বন্ধ রাতের খাবার, ভোগান্তিতে হ…

স্থায়ী প্রাচীর নয়, টিনের বেড়ায় ঘেরা জাবির নারী হল, নিরাপত্তা…

মধ্যরাতে শক্তিশালী নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, রাফিনি…

ব্যারিস্টার ফুয়াদ ও ডাকসুর অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্…

বেরোবি প্রেসক্লাবের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত

‘প্রভোস্ট হারানো বিজ্ঞপ্তি’ দিল ঢাবির হল সংসদ

২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়ো…

ব্রাজিলের জয়ে সালোয়ার-কামিজ পরে বিএনপি নেতার উদ্দাম নৃত্য, দ…

জাবিতে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে পাঁচ সদস্যের কমিটি গঠন

দেশের ১৩ সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী হিসেবে বিএনপির ‘গ্রিন স…

ঢাবিতে ৮ বিভাগ একীভূত করে ৩টি করার প্রাথমিক প্রস্তাব

এক কোটি টাকার ‘বিশেষ প্রণোদনা’সহ বেতন-ভাতা পাচ্ছেন আযমী

ফিফা আসরের অপরাজেয় কেপ ভার্দে, কতটুকু জানেন দেশটি সম্পর্কে?

খামেনির বিদায়কালে সৌদি প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা আয়াত…

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

দ্বিতীয় বর্ষে ৬ বিষয়ে ফেল, সিজিপিএ ২.৪৫ থেকে প্রশাসন ক্যাডার…

সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর

‘তুমি পারবে প্রিয়া’—স্বামীর সেই সাহসেই শাহনাজ এখন বিসিএস ক্য…

আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াইয়ে পেট ভরবে না, যুবসমাজকে উদ্ভাবনে…

শেকৃবির নবাব হলে ঈদের পর থেকে বন্ধ রাতের খাবার, ভোগান্তিতে হ…

স্থায়ী প্রাচীর নয়, টিনের বেড়ায় ঘেরা জাবির নারী হল, নিরাপত্তা…

মধ্যরাতে শক্তিশালী নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, রাফিনি…

ব্যারিস্টার ফুয়াদ ও ডাকসুর অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্…

বেরোবি প্রেসক্লাবের আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত

‘প্রভোস্ট হারানো বিজ্ঞপ্তি’ দিল ঢাবির হল সংসদ

২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি

ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়ো…

ব্রাজিলের জয়ে সালোয়ার-কামিজ পরে বিএনপি নেতার উদ্দাম নৃত্য, দ…

জাবিতে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে পাঁচ সদস্যের কমিটি গঠন

দেশের ১৩ সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী হিসেবে বিএনপির ‘গ্রিন স…

ঢাবিতে ৮ বিভাগ একীভূত করে ৩টি করার প্রাথমিক প্রস্তাব

এক কোটি টাকার ‘বিশেষ প্রণোদনা’সহ বেতন-ভাতা পাচ্ছেন আযমী

ফিফা আসরের অপরাজেয় কেপ ভার্দে, কতটুকু জানেন দেশটি সম্পর্কে?

খামেনির বিদায়কালে সৌদি প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা আয়াত…

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল

দ্বিতীয় বর্ষে ৬ বিষয়ে ফেল, সিজিপিএ ২.৪৫ থেকে প্রশাসন ক্যাডার…

সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর

‘তুমি পারবে প্রিয়া’—স্বামীর সেই সাহসেই শাহনাজ এখন বিসিএস ক্য…

আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াইয়ে পেট ভরবে না, যুবসমাজকে উদ্ভাবনে…

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Leave a Reply

Back to top button