ইরানে বিভেদ উসকাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: পেজেশকিয়ান

সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে পরাস্ত করতে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির অভ্যন্তরীণ বিভেদ উসকে দেওয়া ও তা আরও বাড়ানোর কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বড় শহর ও প্রাদেশিক রাজধানীগুলোর মেয়রদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, সামরিক যুদ্ধের মাধ্যমে ইরানি জনগণকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হওয়ার পর শত্রুরা তাদের পুরো পরিকল্পনা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি ও তা আরও তীব্র করার দিকে কেন্দ্রীভূত করেছে।
জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, একটি গোষ্ঠী নিজেদের সর্বজ্ঞানী মনে করে দেশকে দুর্বল করবে- এমনটা হতে দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, সব নাগরিকের অংশগ্রহণই ষড়যন্ত্র মোকাবিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।
শু
source: Barta Bazar