Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি

আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের কথা রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে তার সম্ভাব্য এই সফরকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেছেন, তার প্রকৃত স্থান আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং তাকে দ্য হেগের আদালতের মুখোমুখি করা প্রয়োজন।

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ তার প্রশাসনের অধীন হলেও একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের আইনি ক্ষমতা সিটির মেয়রের রয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্টতা নেই।

তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে মামদানি জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা যাচাই করতে সিটির আইন বিভাগের সঙ্গে তিনি নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: আল-জাজিরা।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button