Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগের তদন্তের সর্বশেষ অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গেছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

রোববার সকালে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে ৪১ জনকে আসামি করা হয়েছে। তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা এবং লেখক শাহরিয়ার কবীরের নাম রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনব্যাপী উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশস্থল খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।

source: Azadir Dak

Back to top button