Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অসুস্থতার কারণ দেখিয়ে আগামী শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গভবনের নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে পদত্যাগের বিষয়ে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

সূত্রমতে, শুক্রবার দুপুর নাগাদ তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠাতে পারেন। মূলত শারೀರಿক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। তবে পদত্যাগের বিষটি নিয়ে এখনো বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি দেওয়া হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার কথা অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এটি একান্তই রাষ্ট্রপতির নিজস্ব সিদ্ধান্ত এবং স্বাস্থ্যগত কারণে তিনি পদে না থাকতে চাইলে তার জন্য সাংবিধানিক নিয়ম কার্যকর হবে। অপরদিকে বিএনপির দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, বিএনপির উচ্চপর্যায় থেকেও ইতোমধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে অথবা পদটি খালি হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২৪ এপ্রিল শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। দায়িত্বকালীন সময়ে তিনি ওপেন হার্ট সার্জারিসহ একাধিক গুরুতর হৃদরোগের চিকিৎসার মধ্য দিয়ে গেছেন। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক সংকট কাটাতে এবং অন্তর্বর্তী সরকার গঠনেও তিনি সাংবিধানিক অভিভাবক হিসেবে ভূমিকা রেখেছিলেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button