Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ভিসা ছাড়াই যে ৩৫ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ প্রকাশিত ২০২৬ সালের মধ্যবর্তী সূচক অনুযায়ী, বর্তমানে ৯৭তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ, যেখানে তাদের যৌথ সঙ্গী উত্তর কোরিয়া।

নতুন এই র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৫টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই কিংবা অন-অ্যারাইভাল ভিসার সুবিধায় ভ্রমণ করতে পারবেন। এর আগে ২০২৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, যেখানে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা ছিল ৩৭টি দেশে। সার্বিক অবস্থান বিচারে আগের বছরের চেয়ে উন্নতি হলেও ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা কিছুটা কমেছে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি (আইএটিএ)-র তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচকে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য পর্যবেক্ষণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কেনিয়া, সামোয়ার মতো ৩৫টি এশীয়, আফ্রিকীয় ও ক্যারিবীয় দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পাচ্ছেন।

বৈশ্বিক তালিকার শীর্ষে যথারীতি অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, যাদের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (১৮৮টি গন্তব্য) এবং তৃতীয় স্থানে অবস্থান করছে সুইডেন (১৮৭টি গন্তব্য)।অন্যদিকে, তালিকার সর্বনিম্ন অর্থাৎ ১০৪তম স্থানে রয়েছে আফগানিস্তান।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button