News

শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শেষ হবে বিকেল পাঁচটায়। নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব) অলি আহমদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর ফল ঘোষণা করেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button