News

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ

দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

বিএনপি আশা প্রকাশ করেছে, মনোনীত নেতারা তাদের মেধা ও বিচক্ষণতা কাজে লাগাবেন। সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছে দলটি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button