News

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ২য় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশে মূল্যবান বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টের প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান চ্যাম্পিয়ন এবং জনাব আকবর হোসেন রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে, অ্যামেচার বিভাগে মো. শরিফ হোসেন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি; বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আমন্ত্রিত অতিথিবৃন্দ; কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এআরবি

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button