News

প্রধান বিচারপতি-আইনজীবীদের আলোচনায় অ্যাটর্নি জেনারেল অপ্রাসঙ্গিক: ব্যারিস্টার খোকন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বললেন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল তিনি কে? তার বক্তব্যই অপ্রাসঙ্গিক। আমাদের আলোচনা, আমাদের দাবি- কোনোটিতেই তিনি প্রাসঙ্গিক নন। তার বক্তব্য অনভিপ্রেত, আনবিকামিং।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কোনো ভূমিকা নেই।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খোকন।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এখানে অ্যাটর্নি জেনারেলের কোনো কাজ আছে? তিনি কে? তার বক্তব্যই অপ্রাসঙ্গিক। আমাদের আলোচনা, আমাদের দাবি- কোনোটিতেই তিনি প্রাসঙ্গিক নন। তার বক্তব্য অনভিপ্রেত, আনবিকামিং।’

তিনি বলেন, ‘তিনি তো সুপ্রিম কোর্টবারের সেক্রেটারি ছিলেন। তিনি কীভাবে আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নেন? আমি বিস্মিত, আমি হতবাক।’

৮ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারকক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্যের সমালোচনা করে খোকন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল- হু ইজ হি হিয়ার!’

তিনি বলেন, ‘হি ইজ ইরিলেভেন্ট, তার বক্তব্য ইরিলেভেন্ট, হি ইজ নোবডি ইন আওয়ার ডিসকাশন, ইন আওয়ার ডিমান্ড।’

নিজের নির্বাচিত বিভিন্ন পদে থাকার কথা উল্লেখ করে খোকন বলেন, ‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমাকে ১১ বার বিভিন্ন পদে নির্বাচিত করেছেন এবং সারা বাংলাদেশের আইনজীবীরা বার কাউন্সিলে তিনবার নির্বাচিত করেছেন। ২০ বছর আমি ইলেক্টেড। আমি আইনজীবীদের কথা বলবো, বিচারপ্রার্থীদের কথা বলবো প্রধান বিচারপতির সঙ্গে।’

অ্যাটর্নি জেনারেল একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি কীভাবে আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নেন? আই অ্যাম সারপ্রাইজড, শকড অ্যান্ড সারপ্রাইজড।’

source: Barta Bazar

Leave a Reply

Back to top button