News
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতে এক বার্তায় এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে বসিলা ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। তবে এর সঙ্গে নাশকতার কোনো যোগসূত্র আছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
source: The Daily Campus