News

মধুখালীতে নদীর পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে পরিবারের সদস্যদের অজান্তে নদীর পানিতে পড়ে হাসনা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মধুখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দাওয়ালিয়া পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাসনা কুয়েতপ্রবাসী পাপ্পা বিশ্বাসের একমাত্র কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির আশপাশে খেলছিল হাসনা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে নদীর পাশে চলে যায় সে। পরে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। হাসনাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

নিহত হাসনার দাদা মো. জলিল বিশ্বাস বলেন, ‘হাসনা আমার একমাত্র নাতনী। ওর বাবা ওর জন্মের পর আমাদের কাছে রেখে বিদেশ গেছে। আজকের এই ঘটনায় আমি ওর বাবাকে কী জবাব দিব।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button