News

জ্বালানি তেলের দামের প্রেক্ষিতে এবার বাড়ল লঞ্চ ভাড়া

যাত্রীবাহী লঞ্চ© সংগৃহীত
সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এবার বাড়াল লঞ্চ ভাড়া। ১০০ কিলোমিটার দূরত্বে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এরপর পরবর্তী দূরত্বে ২০ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। 
 
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দুপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহণ মন্ত্রী ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।
 
শেখ রবিউল আলম বলেন, “তেলের দাম বেড়েছে ১৭.৩৯ পার্সেন্ট, ভাড়া বেড়েছে ৭.৫৪ পার্সেন্ট। আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দুইবার তেলের দাম বেড়েছে এবং দুইবারই যৌক্তিকভাবে ভাড়া নিয়ন্ত্রণ করে মিনিমামটা বাড়াতে পেরেছি। যাতে জনগণের উপর খুব বেশি চাপ না হয়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।”
আরও পড়ুন
তিনি বলেন,“জনগণের দুর্ভোগ হবে, জনগণের জন্য চাপ হবে বিধায় সর্বনিম্ন পর্যায়ে বাড়ানোর সর্বাত্মক চেষ্টা করছি। সরকার জনস্বার্থকে বিবেচনায় নিয়ে, জনআকাঙ্ক্ষাই আমাদের কাছে প্রাধান্য পেয়েছে,স্বার্থটা প্রাধান্য পেয়েছে। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য অথবা তেলের দাম বৃদ্ধি পেয়েছে বিধায় মালিকরা স্বেচ্ছাচারী ভাড়া বাড়াবে, সেটা আমরা হতেই দেইনি। এটাই হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব। সে ব্যাপারে আমরা মনোযোগী এবং সফল।”
 
এর আগে দেশে জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে বাসের ভাড়া দূরপাল্লা ও রাজধানীসহ শহরে কিলোমিটার প্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
 
সরকারি হিসাব অনুযায়ী বাসভাড়া ২০ পয়সা বাড়ে। জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা ভাড়া কম নিতে বলা হয়েছে। সে হিসেবে প্রতি কিলোমিটারের ভাড়া ১৭ পয়সা হয়। 
 
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। এবার বাড়ানোর আগে পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা।
 
অন্যদিকে দূরপাল্লার পথে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা বাড়ে। তবে দূরাল্লার পথে অনেক নন–এসি বাসের আসন কমিয়ে ৪০ বা এর চেয়ে কমে নামিয়ে আরমাদায়ক করা হয়েছে। সেগুলোতে ভাড়া আরও বেশি। এ ছাড়া যুক্ত হতো সেতু ও সড়কের টোল। এবার নতুন করে ১৭ পয়সা বাড়ার কারণে নতুন করে নির্ধারিত হবে বাস ভাড়া। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button