News

নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভিডিও ভাইরাল

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কয়েকজন বাংলাদেশি প্রবাসীর কটূক্তি ও প্রতিবাদের মুখে পড়েছেন। এ ঘটনার একটি ভিডিও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের একটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন ববি হাজ্জাজ। এ সময় কয়েকজন প্রবাসী তার পেছনে হাঁটতে হাঁটতে বিভিন্ন মন্তব্য ও স্লোগান দিতে থাকেন। তাদের কয়েকজনকে প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে ‘বাংলাদেশি টেরোরিস্ট’ ও ‘বাটপার’সহ বিভিন্ন কটূক্তিমূলক শব্দ ব্যবহার করতে শোনা যায়।

একপর্যায়ে ওই ব্যক্তিরা ববি হাজ্জাজের পিছু নেন এবং তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের চেষ্টা করেন। তবে ভিডিওতে প্রতিমন্ত্রীকে পরিস্থিতির জবাবে উত্তেজিত হতে দেখা যায়নি। তিনি কোনো বাদানুবাদে না গিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যান।

তবে ঘটনার পুরো প্রেক্ষাপট ও ভিডিওটির স্থান-কাল স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক হিসেবে দাবি করা হচ্ছে।

জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ববি হাজ্জাজ। সফরের অংশ হিসেবে তিনি শিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button