দাঁড়িপাল্লা কিংবা ধানের শীষ মার্কা দেখে নয়, ভোট দেবেন ব্যক্তি দেখে: ইনকিলাব মঞ্চের জাবের

মার্কার উপরে কিন্তু ব্যক্তির সততা নির্ভর করে না। হোক দাঁড়িপাল্লা কিংবা ধানের শীষ বা অন্যকোনো কিছু। ভোট দেবেন ব্যক্তি দেখে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ পদযাত্রায় তিনি এসব মন্তব্য করেন।
জাবের বলেন, কে কার ভাই, কে কোন সংগঠনের সভাপতি আগে ছিলো- এগুলো দেখবার বিষয় না। আপনাকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে- আমি কাকে জনপ্রতিনিধি বানাচ্ছি, সে নির্বাচিত হওয়ার পরে আমার খোঁজ-খবর নেবে নাকি আমার কাছে চাঁদা চাইতে আসবে?
এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়ন, শহিদ ওসমান হাদি হত্যার বিচার, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান। এমন এক এমপি নির্বাচনের আহ্বান জানান, যিনি ওসমান হাদি হত্যার বিচার নিয়ে কথা বলবেন। গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা পালন করবেন।
source: Barta Bazar