News

বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্ক্রলে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজধানীতে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনায় আসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার এ কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

রবিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। তবে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে তার দপ্তর। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button