News

সৌদিতে হামলায় নিহত মুফতি নাসরুল্লাহর স্ত্রী-সন্তানদের ১০ লাখ সহায়তা টাকা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন© সংগৃহীত

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক আলোচক শায়খ আহমাদুল্লাহ। পাশাপাশি তার এতিম তিন সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেছেন তিনি।

রবিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তথ্যটি জানান শায়খ আহমাদুল্লাহ।

তিনি বলেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহ ত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সাথে তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেছি। দোয়া করি, মহান আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।’

এর আগে, শনিবার (১৮ অক্টোবর) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে ওমরা পালন করতে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জামিয়া আরাবিয়া রাবিউল উলুম মাদ্রাসা থেকে আল মক্কা ট্রাভেলসের মাধ্যমে ৪৫ জনের একটি দল সৌদি আরবে গিয়েছিল। তাদের মধ্যে কয়েকজন মক্কায় পৌঁছেছেন। 

বাকিরা রিয়াদ থেকে মক্কায় যাওয়ার জন্য বোর্ডিং পাস সংগ্রহ করতে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এ সময়ই হামলার ঘটনা ঘটে। হামলায় ওই দলের প্রায় ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের হাত-পায়ে গুরুতর জখম হয়েছে। এমনকি একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত ব্যক্তিরা রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজন ছিলেন মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি। অন্যজন ছিলেন একজন প্রবাসী। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামের (ডাকঘর: ঢালুয়া) বাসিন্দা মো. নাসরুল্লাহ বদরপুরি।

রবিবার (১১ অক্টোবর) ভোরে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, শনিবার রাতে চালানো হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন নাগরিক, বাংলাদেশের দুজন, যুক্তরাষ্ট্রের একজন, মিসরের একজন, জর্ডানের একজন, সিরিয়ার একজন, ফিলিস্তিনের একজন এবং সুদানের একজন রয়েছেন। হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button