News

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ© সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 
রবিবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পতিত শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।”
 
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে তিনি জানতে পেরেছেন। সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে।”
 
পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‍“সেখানে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনায় সেনাবাহিনী সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরকারের আলোচনা চলছে।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button