News

‘ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না’— গোপালগঞ্জ প্রসঙ্গে ইশরাক

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ, ফরিদপুরে কৃষক দলের নেতাকে হত্যা এবং গোপালগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ব আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, ‘আমাদের ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না।’

বুধবার (১৮ নভেম্বর) নিজের সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে  ইশরাক হোসেন লেখেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তাঁরা ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিহিংসার পথে না গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তাঁরা রাজনৈতিক সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিবার-পরিজন ও বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূলের নেতা-কর্মীদের নির্দেশনাও দেওয়া হয়েছিল।

আওয়ামী লীগের পলাতক নেতাদের সমালোচনা করে ইশরাক বলেন, তাঁরা নিরাপদে অবস্থান করছেন, অথচ দলের কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।

তিনি আরও বলেন, জনবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও ২০২৪ সালের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণের ক্ষোভ আরও তীব্র হবে। এসব কর্মকাণ্ডের জবাব ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ ও কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে দেওয়া হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button