News
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার দুপুরে ফায়ার সার্ভিস এতথ্য নিশ্চিত করেছে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট যোগ দেয়।
source: Daily Amar Desh