Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ভোটের টানে কেন্দ্রে ৯৫ বছর বয়সী আব্দুল সত্তার গাজী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ঝালকাঠি প্রতিনিধি

বয়সের ভারকে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগে কেন্দ্রে হাজির হয়েছেন ৯৫ বছর বয়সী প্রবীণ ভোটার আবদুল সত্তার গাজী। লাঠিতে ভর করে কেন্দ্র পর্যন্ত এসে ভোট দিয়ে তিনি সৃষ্টি করেছেন অনন্য দৃষ্টান্ত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠির নলছিটির মালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পরিবারের সদস্যদের সহায়তায় উপস্থিত হন সত্তার গাজী।

বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেয়ার আগ্রহে কোনো ঘাটতি ছিল না তার। কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারা তাকে সহায়তা করেন।

ভোট দিয়ে বের হয়ে সত্তার গাজী বলেন, ‘শান্তি-শৃঙ্খলাভাবে আমি আমার নিজের ভোট প্রয়োগ করেছি। দীর্ঘদিন পরে এরকম নির্বাচন হয়েছে, সেটাতে আমি অনেক খুশি।’

স্থানীয় ভোটাররা জানান, তার মতো প্রবীণ মানুষ লাঠিতে ভর করে ভোট দিতে আসায় কেন্দ্রের পরিবেশে উৎসাহ তৈরি হয়েছে। অনেক তরুণ ভোটাররাও তার এই দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন।

এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটারদের ভোটদানে বিশেষ সহায়তা দেয়া হচ্ছে। সত্তার গাজীর মতো প্রবীণ ভোটারের উপস্থিতি প্রশংসনীয়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailynayadiganta.com

Back to top button