Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াত সেক্রেটারিকে হারিয়ে বিজয়ী প্রার্থী লবি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। এ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)।

পোস্টাল ভোটসহ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪৬,৮৮৮ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পোস্টাল ভোটসহ পেয়েছেন ১৪৮৮৮৭ ভোট। ১৯৯৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আলী আসগর লবী।

আসনটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫০টি। ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা–৫ আসন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button