Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ঢাকা-৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারীর জয়ের আভাস, মির্জা আব্বাসের চেয়ে এগিয়ে আছেন ১৬ শতাংশ ব্যবধানে

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারীর জয়ের আভাস মিলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার- টর্চার ওয়াচডগ বাংলাদেশ এর এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, ৪৮ শতাংশ ভোটার জামায়াত-এনসিপি জোটের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীকে ভোট দিবেন। বিপরীতে ৩২ শতাংশ ভোটার বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে ভোট দিবেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।

ঢাকা-৮ আসনের ৫২১ জন ভোটারের মধ্যে জরিপ করে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। আসন্ন নির্বাচনে কোন দলকে ভোট দিবেন- এমন প্রশ্নের বিপরীতে ভোটাররা মতামত দেন। ভোটারদের মতামতের ভিত্তিতে দেখা যায়, মির্জা আব্বাসের চেয়ে ১৬ শতাংশ বেশি মানুষ পাটোয়ারীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। তবে প্রায় ১০ শতাংশের কাছাকাছি ভোটার এখনও সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দিবেন। এছাড়া ৫ শতাংশের বেশি ভোটার জানিয়েছেন, তারা নির্বাচনে ভোট দিবেন না।

আসন্ন ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপি এবং জামায়াত-এনসিপি জোটের প্রার্থীর মধ্যে যে তুমুল প্রতিযোগিতা হবে, সোচ্চারের নির্বাচনী জরিপে তা বেশ স্পষ্ট। সংশ্লিষ্টরা বলছেন, ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবেন মূলত সিদ্ধান্তহীন ভোটাররা।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button