Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

নারায়ণগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ফাঁস হলো বিএনপি ‘মব’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ধনকুন্ডা পপুলার হাইস্কুলের ভোটকেন্দ্র-২–এ ভোটের আগের রাতে ব্যালট পেপার খোলা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ভোটকেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, “বিএনপির লোকজন এখানে সিনক্রিয়েট করছেন।”

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল ভূঁইয়া বলেন, এ বিষয়ে তিনি এখনো কিছু জানেন না।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেন, “নির্বাচনের আগে যেসব কাজ করতে হয়, তারা সেগুলোই করছিল। ভোটার তালিকা অনুযায়ী ব্যালট মিলিয়ে দেখতে হয়। এখানে বাইরের কেউ ছিল না। এখানে দলীয় কোনো আলোচনা হচ্ছিল না। আমি বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখেছি।”

প্রিজাইডিং অফিসারের জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিয়ম অনুযায়ী তাকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি আমাদের কাছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ আমরা পাইনি। তিনি অনৈতিক কোনো কাজও করেননি। আমরা ভোটার তালিকা ও ব্যালট পেপার—সবকিছু পরীক্ষা করেছি।”

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: npbnews.com

Back to top button