Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ভোট ইঞ্জিনিয়ারিং স্বীকার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ হাইকোর্টে মামলা করেছেন।

রোববার (৮ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী বেঞ্চে এই দুই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে বিএনপির পক্ষ থেকে ৮টি, জামায়াতের পক্ষ থেকে ৭টি ও স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে।

Source: starnews.com.bd

Back to top button