Bd বাংলাদেশ

মার্কিন হামলার পর উদ্ধার ইরানি নাবিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মার্কিন সাবমেরিন হামলায় ইরানি জাহাজ ডুবে যাওয়ার পর শ্রীলঙ্কার জলসীমার বাইরে থেকে উদ্ধার হওয়া নাবিকদের জন্য বিনামূল্যে ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা। ওই হামলায় ৮০ জনের বেশি নাবিক নিহত হন।

দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনাদা উইজেপালা গণমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের জন্য সরকার এক মাস মেয়াদি বিনামূল্যের ভিসা দেবে। তিনি বলেন, তাদের এই দেশ ত্যাগ করতে কিছুটা সময় লাগবে।

শনিবার ২০৪ জন নাবিককে তাদের জাহাজ আইআরআইএস বুশেহর থেকে শ্রীলঙ্কার নৌঘাঁটিতে স্থানান্তর করা হয়। পরে জাহাজটিকে শ্রীলঙ্কার হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়ে জাহাজটি শ্রীলঙ্কার কাছে সহায়তা চেয়েছিল। এর আগে বুধবার শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়।

শ্রীলঙ্কার নৌবাহিনী ওই ঘটনায় ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করে এবং ৮৭টি মরদেহ উদ্ধার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুব কম ক্ষেত্রেই সাবমেরিনের হামলায় কোনো ভাসমান যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button