Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

আ’লীগ আমলে ফিরে যাচ্ছে দেশ: ফটোকার্ড শেয়ার করার অভিযোগে জামায়াতের নারী কর্মী গ্রেপ্তার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের পর দেশের রাজনীতিসহ বিভিন্ন মহলে তীব্র আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তাকে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশে গ্রেপ্তার করার কথা জানানো হলেও দলটির অভিযোগ, সরকারের সমালোচনা করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে।

জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও নেটিজেনদের একাংশের অভিযোগ, জ্বালানি তেল নিয়ে ফেসবুকে পোস্টটি দেওয়ার পরই গ্রেপ্তার করা হয়েছে বিবি সাওদাকে। পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘মনে হচ্ছে, সরকার কিছু একটা লুকাতে চেষ্টা করছে। আমরা হয়তো আসলেই সামনে একটা মহা বিপদে পড়তে যাচ্ছি। তেল নিয়ে সরকার কূটনৈতিক রাজনৈতিক সব দিক দিয়েই ঝামেলায় আছে।

এটা দ্রুত সুরাহা করার জন্য আন্তর্জাতিক পরিচিতি, কুটনৈতিক লবিং এর বিভিন্ন চ্যানেল ম্যানেজ করার মতো ক্যাপাবল লোকবল বিএনপিতে নেই। কারণ, এদের আসলেই কেউ চেনে না। ২০ বছর ক্ষমতায় না থাকায় এদের পরিচিত হারিয়ে গেছে। কেউ কেউ চশমা তুলে খুব চেষ্টা করে এক দুই জনকে চিনতে পারে, কিন্তু গোটা বিএনপিতে এক নিমিষেই আন্তর্জাতিক, লবিং, চ্যানেল সব ম্যানেজ করে ফেলার মতো গ্রহনযোগ্য কেউ নেই।

এমনকি জামায়াতেও নেই। এই সত্য বিবেচনায় রাখতেই হবে। তেল সংকট যখন তীব্র হবে তখন মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না। জিনিসপত্রের দাম আকাশছুঁয়া হবে। খাওয়া জুটবে না। দুর্ভিক্ষও দেখা দিতে পারে। মানুষ সরকারকে টে*হি* ক্ষমতা থেকে নামাবে।

আরও পড়ুন: এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ

ভয়াবহ এক অবস্থা হবে। এগুলো এক্সট্রিম পর্যায়ের পরিণতির কথা বললাম। আশা করি এই পর্যায়ে দেশ যাবে না। রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মী সমর্থক এবং সরকারের উচিৎ অযথা গালগল্প করা পেইড সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে হাস্যকর যুক্তি আর মিথ্যা না ছড়িয়ে মানুষকে সত্য বলে প্রস্তুতি নেয়ার উপায় বলে দেয়া। এতে অন্তত মানুষ সচেতন হবার সুযোগ সময় পাবে।’ এতে ক্রেডিট হিসেবে জায়েফ খান নাদিম নামে একজনের নাম উল্লেখ রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ভোলা জেলা চিফ জুড়িশিয়াল ম্যাজিসেট্রট আদালতে বিবি সাওদাকে নিয়ে প্রতিবেদন দাখিল করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক (এসআই) জুয়েল হোসেন খানের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিজের ফেসবুক আইডি থেকে বিবি সাওদা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাদের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

গত রবিবার (৫ এপ্রিল) রাত রাত ১১টার দিকে নিজ বাসা থেকে জামায়াতের ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button