Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

জুলাই শহীদ শিশু জাবিরের মাকে নারী আসনে মনোনয়ন দিল জামায়াত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে ছোট্ট শিশু শহীদ জাবির ইব্রাহিমের মাকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১১ দলীয় জোটের ১৩ জনের নাম প্রকাশ করা হয়। যার মধ্যে রয়েছেন জাবিরের মা সাবেক স্কুলশিক্ষিকা রোকেয়া বেগম।

বিরোধী জোটের প্রাপ্য ১৩টি আসনের বাকি প্রার্থীদের নামও চূড়ান্ত। নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে তাদের জন্য মনোনয়ন ফরম কেনা হয়েছে। এর মধ্যে জামায়াতের রয়েছেন ৮ জন এবং জোটের ৫ জন।

জামায়াতের প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার। এ ছাড়া রয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

জোটের প্রার্থীরা হলেন- এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Leave a Reply

Back to top button