Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ছাত্রদল নবীন শিক্ষার্থীদেরকে নিজেদের নিয়ন্ত্রণে হলে উঠাচ্ছে: বাকের 

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদেরকে রুমের ফ্লোরে তাদের নিয়ন্ত্রণে উঠাচ্ছে বলে অভিযোগ তুলেছেন চব্বিশের জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

ফেসবুক পোস্টে বাকের মজুমদার লেখেন, জাতীয় নির্বাচনের আগে থেকেই সিটের সমন্বয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে ঢাবির প্রায় প্রতিটি আবাসিক হলে। প্রশাসনের অসহযোগিতার কারণে হল সংসদ ও ডাকসু নতুন শিক্ষার্থীদের সিটের সুবিধা নিশ্চিতে অনেকাংশে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার সর্বশেষ সংযোজন ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের হলে বৈধ সিট বন্টন না করা। সুযোগ বুঝে ছাত্রদল ২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের রুমের ফ্লোরে তাদের নিয়ন্ত্রণে উঠাচ্ছে।

তিনি বলেন, অতীতে শুরতে অছাত্রদের হলে অবস্থান ও রুম দখল, পরে কৃত্রিম সিট সংকট,সেখান থেকে শুরুতে নতুনদেরকে ফ্লোরিং তারপর গণরুমের সংস্কৃতিতে বাধ্য করতে দেখেছি ছাত্রলীগকে। ৫ই আগষ্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম,গেস্টরুম ও অছাত্রদের হলে অবস্থানের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। কিন্তু নতুন করে সেই পুরোনো সংস্কৃতির উপসর্গের পুনরাবৃত্তি দেখছি।

আবু বাকের মজুমদার আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিরা উদ্ভুত উপসর্গগুলো সমাধান করতে না পারলে খুব শীঘ্রই এই বিষয়গুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। ২৫-২৬ সেশনের যথাযথভাবে বৈধ সিট বন্টন করতে হবে, অন্যথায় সিট নিশ্চিত পর্যন্ত তাদের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Leave a Reply

Back to top button