Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

তিতুমীর কলেজে হল কমিটি ছাত্রদলের, ‘আমরা রাজনীতি চাই না’ বলে পদত্যাগ করলেন পদ পাওয়া একাধিক নেত্রী

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একইসঙ্গে সদ্য ঘোষিত ছাত্রদলের হল কমিটির কয়েকজন নেত্রীর পদত্যাগ নিয়েও চলছে আলোচনা। শিক্ষার্থীরা অভিযোগ করলে হল প্রশাসন তিনজন ছাত্রীর সিট বাতিল করে, যা নিয়ে ক্যাম্পাসে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর রাতে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং হলে তালা ভেঙে মিছিল বের করেন।

এ ঘটনার প্রেক্ষাপটে সুফিয়া কামাল হল ছাত্রদলের দপ্তর সম্পাদক শিখা আক্তার জানান, তিনি আগে কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং বর্তমান কমিটির কর্মকাণ্ডও তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন,"হলে রাজনৈতিক আধিপত্য আমরা চাই না। তাই আমি পদ থেকে সরে দাঁড়িয়েছি।"একই হলের সাংগঠনিক সম্পাদক নায়িমা নাজনীনও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এদিকে কলেজ প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের দাবি, কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই তাদের সিট বাতিল করা হয়েছে। নোটিশে তদন্তের কথা বলা হলেও বাস্তবে তাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি বলেও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা হলে রাজনীতি সম্পূর্ণভাবে বন্ধ, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Leave a Reply

Back to top button