Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বগুড়ায় ইয়াবাসহ আটক নারীর ছবিটি এআই দিয়ে তৈরি, ‘সৌন্দর্য দেখে’ ফেসবুকে ভাইরাল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে স্থানীয় কিছু অনলাইন গণমাধ্যমে এআই দিয়ে তৈরিকৃত ওই নারীর ছবি দিয়ে সংবাদ প্রকাশ করলে তা ফেসবুকে ভাইরাল হয়েছে। এরকম কিছু লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

মূলত এআই দিয়ে তৈরিকৃত ছবিতে নারীর ‘সৌন্দর্য দেখে’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেটি শেয়ার দিচ্ছেন অনেক তরুণ।

আজ সোমবার (৮ জুন) রাতে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেফতার করা ওই নারীর যে ছবি আমরা গণমাধ্যমে দিয়েছি সেটিতে চেহারা ব্লার করেছিলাম। যাতে তার চেহারা বুঝা না যায়। তাই ওই নারীর চেহারা গণমাধ্যমে প্রকাশ হওয়া তো প্রশ্নই আসে না। যে ছবিটি ভাইরাল হয়েছে মূলত সেটি ফেইক।’

পরে তিনি ওই নারীর চেহারার ব্লার ছাড়া ছবিটি দ্য ডেইলি ক্যাম্পাসকে পাঠিয়েছেন। তবে তিনি অনুরোধ করে বলেছেন, ‘ছবিটি প্রকাশ না করলে ভাল হয়।‘

জিললুর রহমানের দেওয়া ছবি ও ফেসবুকে ভাইরাল হওয়ার ছবির অমিল পাওয়া গেছে। তাছাড়া আই দিয়ে তৈরিকৃত ওই নারীর ছবির পেছনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোগোতে ‘অধিদপ্তর’ লেখাটা হিন্দি ভাষায় লেখা রয়েছে। তবে মূল ছবিতে ‘অধিদপ্তর’ লেখা রয়েছে।

জানা যায়, রবিবার (৭ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বগুড়া সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় অবস্থিত একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার স্বামী পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরে বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান নিজেও ঘটনার ছবি ও তথ্য নিজের ফেসবুকে শেয়ার করেছেন। সেখানেও গ্রেফতার করা ওই নারীর চেহারার ছবি ব্লার রয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button