Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি© সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইট ও মূল ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

আজ শনিবার (১৮ জুলাই) রাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন দ্য ঢাকা ডায়েরিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ফল দেখতে পারবেন।

এর আগে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। যা দুই শিফটে সকাল ১১-১২টা পর্যন্ত হবে বিজ্ঞান ইউনিটের আর বিকেল ৩-৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানে আসন রয়েছে ৪৭৯৫ টি এবং ব্যবসায় ১৯৯৭ টি।

আবেদনের মধ্যে বিজ্ঞান ইউনিটে মোট পড়েছে ৩১ হাজার ৫৫৩টি যা মোট আবেদনের ৪৮ শতাংশ। ব্যবসায় শিক্ষায় মোট আবেদনের ১১ হাজার ২৪৪টি যা মোট আবেদনের ১৭শতাংশ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান, কলা ও সমাজবিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা এই তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button