Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক ও বিলখেলাপিরা অযোগ্য হবেন

স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনের আইন সংশোধনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপির জামিনদার, বিদ্যুৎ, গ্যাস বা পানির মতো ইউটিলিটি সেবার বিল বকেয়া থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকত্বধারীরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সভায় স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত পাঁচটি আইনের সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এবং এগুলো শিগগিরই স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

ইসির প্রস্তাবিত সংশোধনীর উদ্দেশ্য হলো প্রার্থীদের যোগ্যতার মানদণ্ড আরও সুস্পষ্ট করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় অধিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। তবে এসব পরিবর্তন কার্যকর হতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের অনুমোদনের পর আইন সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button