Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা প্রধানকে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান।প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হিসেবে ইনফান্তিনোকে উপযুক্ত মনে করছেন ট্রাম্প। বিশ্বজুড়ে তাঁর ব্যাপক পরিচিতি এবং বিশাল পরিসরে ফিফা সফলভাবে পরিচালনার অভিজ্ঞতাকে বড় যোগ্যতা হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল আয়োজনের সময় ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।ওই সময় ফিফার পক্ষ থেকে ট্রাম্পকে ‘পিস প্রাইজ’ বা শান্তি পদকও প্রদান করা হয়েছিল।

ফিফার মতো বিশাল একটি আন্তর্জাতিক সংস্থা পরিচালনার অভিজ্ঞতা জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস ট্রাম্প প্রশাসনের।তবে এ বিষয়ে ফিফা সভাপতি ইনফান্তিনো বা জাতিসংঘ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button