News

সাকিবকে ‘খুনীর দোসর, ফ্যাসিস্ট’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আসিফ আকবর

ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘খুনীর দোসর, ফ্যাসিস্ট’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক বিসিবি পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুষ্ঠানে সাকিব আল হাসান ভার্চুয়ালি যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন তিনি। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) তা ফেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ‍্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমানিত দোসর, ফ‍্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন‍্য আমি লজ্জ্বিত, দূঃখিত, ক্ষমাপ্রার্থী।’

এর আগে গত  ২৪ মার্চ ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছিলেন সাবেক বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন তিনি। ওই ভিডিওতে দেখা যায়, কেক কেটে সাকিবকে খাইয়ে দেন আসিফ আকবর। এরপর সাকিবও আসিফকে কেক খাইয়ে দেন।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button