News

মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনির উত্তরসূরি মোজতবা খামেনি হামলার পর থেকে ইরানের মন্ত্রিসভার কোনও সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেননি বলে দাবি করেছে বিরোধীপন্থি সংবাদমাধ্যম ইরানওয়্যার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ দুইটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির সর্বোচ্চ পর্যায়ে মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। সূত্রগুলোর দাবি, তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়’ রয়েছেন এবং ‘যেকোনও মুহূর্তে মারা যেতে পারেন’ এমন গুজব শাসকগোষ্ঠীর উচ্চপর্যায়ে ছড়িয়ে পড়েছে।

সূত্রগুলোর একটির ভাষ্য, শিগগিরই তার শাহাদাতের খবর শুনলেও আমরা বিস্মিত হব না।

খামেনির সঙ্গে যোগাযোগ কঠিন হলেও তার পক্ষেই পেজেশকিয়ানখামেনির সঙ্গে যোগাযোগ কঠিন হলেও তার পক্ষেই পেজেশকিয়ান
সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে আসেননি। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার কোনও বক্তব্যের অডিও বা ভিডিওও প্রচার করা হয়নি; কেবল তার নামে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, তার বাবা আলি খামেনি নিহত হওয়া হামলায় মোজতবা খামেনিও আহত হন এবং তার শরীরে স্থায়ী বিকৃতি দেখা দিতে পারে। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হামলার লক্ষ্যবস্তু হওয়া এড়াতে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ করা ‘খুবই কঠিন’।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button