News

তিন পে কমিশনের একটির বিষয়ে বাস্তবায়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কমিটির

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত গেজেট থেকে এ তথ্য জানা গেছে।

গেজেটে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।

এ ছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

গেজেটে আরও বলা হয়েছে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।  এ কমিটি গঠনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button