সরকারপ্রধানের বন্যা মোকাবিলার পদক্ষেপকে স্বাগত জানাই, জামায়াত আমিরের প্রচেষ্টাকেও: হামিম

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামিম বলেছেন, বন্যা মোকাবিলায় সরকারপ্রধানের নেওয়া পদক্ষেপকে আমি স্বাগত জানাই। একই সঙ্গে জামায়াত আমিরের বন্যাদুর্গত এলাকায় গিয়ে কাজ করার প্রচেষ্টাকেও স্বাগত জানাই। দেশের সংকটে ভালো কাজকে প্রশ্নবিদ্ধ না করে সবাইকে উৎসাহ দেওয়ার আহ্বানও জানান তিনি।
আজ শুক্রবার (১০ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন হামিম।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘জামায়াত আমির বন্যাকবলিত গ্রামে গিয়েছেন। আমাদের বিএনপির নেতা-কর্মীরাও যাচ্ছেন। সরকারও সরকারি ব্যবস্থা নিচ্ছে। সরকারপ্রধান এ পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে মনিটরিং করছেন। আমি দেশের রাজনৈতিকভাবে সচেতন মানুষদের অনুরোধ করব, ভালো কাজে সবাইকে উৎসাহ দিতে হবে। জামায়াতের আমিরের বার্ধক্যজনিত কারণে তাকে ধরতে লোকবল লাগবে, এটি স্বাভাবিক। এটিকে সমালোচনার বিষয় বানানো উচিত নয়।”
হামিম বলেন, “আমরা যারা বিএনপি করি, আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু ভালো কাজকেও প্রশ্নবিদ্ধ করার একটি অপচর্চা ৫ তারিখের পর থেকে জামায়াতের একটি গোষ্ঠী চালিয়ে যাচ্ছে। এতে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে। তরুণ প্রজন্মের একজন হিসেবে আমি সব রাজনৈতিক সচেতন মানুষকে অনুরোধ করব, দেশের সংকট কিংবা দেশের উত্তরণে যে-ই যেকোনো ইতিবাচক উদ্যোগ নিক, সেটিকে স্বাগত জানাতে হবে। ভালো কাজকে কখনো প্রশ্নবিদ্ধ করা উচিত নয়।”
জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে হামিম বলেন, “প্লিজ, এই নোংরামির রাজনীতি বাদ দিন। হাসিনা চলে যাওয়ার পর ভেবেছিলাম দেশে একটি সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কিন্তু সেই পরিবেশকে প্রশ্নবিদ্ধ ও নষ্ট করা হয়েছে। আবারও দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এ দেশের তরুণ প্রজন্ম সুস্থ রাজনৈতিক চর্চা চাই। বর্তমান বিএনপি চেয়ারম্যান ও সরকারপ্রধান সেই পথ দেখাচ্ছেন। জামায়াতের আমিরও সহযোগিতা অব্যাহত রেখেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরের বট বাহিনী বারবার নোংরামি ছড়িয়ে দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে।”
স্ট্যাটাসের শেষাংশে হামিম বলেন, “আমি সরকারপ্রধানের বন্যা মোকাবিলায় গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই। পাশাপাশি জামায়াতের আমিরের এই প্রচেষ্টাকেও স্বাগত জানাই। আমাদের দলীয় নেতা-কর্মীদের অব্যাহত প্রচেষ্টাকেও ধন্যবাদ জানাই। আসুন, আমরা শুধু সরকার, বিরোধী দল বা রাজনৈতিক দলের ওপর নির্ভর না করে, যে যার অবস্থান থেকে এই সংকট মোকাবিলায় চেষ্টা অব্যাহত রাখি। সবার আগে বাংলাদেশ।”
ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, প্রত…
মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে পারাপার, যাত্র…
যুদ্ধের সময় ড্রোন উৎপাদন তিনগুণ করেছে ইরান: প্রতিরক্ষা মন্ত্…
অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে প্রেমিকার সঙ্গে ভাড়া বাসায় একান্ত ম…
ইরানের যুদ্ধে খালি হচ্ছে জরুরি মজুদ, আমেরিকা তেল নিয়ে বিপাকে…
আপনারা যখনই বলবেন রংপুর দখল করবেন, আমরাও বলব কলকাতা দখল করব
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটে বড় দর পতন
সব দুর্নীতিবাজরা ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়ে দিয়েছে: জামা…
পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মুজতাবা খামেনির
এইচএসসিতে নকলের সুযোগ না পেয়ে কেন্দ্র ভাঙচুর, পুলিশের লাঠিচা…
মেস জীবনের ঝামেলা কমাতে ‘মুঠোমেস’ অ্যাপ বানালেন রাবি শিক্ষার…
চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত
শহীদ হাদির বড় ভাইয়ের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইনকিলাব মঞ্চ ও ক…
ক্যাম্পাসেই সেই ছাত্রলীগ নেত্রীর পরীক্ষা নিয়েছিলেন শিক্ষক
দক্ষিণ কোরিয়ার ক্যালভিন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হলেন…
নোবিপ্রবির ১২ বিভাগে পিএইচডি ভর্তির সুযোগ, যোগ্য গবেষকদের মি…
আর্জেন্টিনা-মিসরের ম্যাচে পক্ষপাতের অভিযোগে থানায় নোয়াখালীর…
সেনাপ্রধান দাড়ি রাখায় যাদের আপত্তি, তাদের মানসিক সমস্যা: আমা…
‘জামায়াত আমির পানিবন্ধি মানুষের দুয়ারে গিয়ে খোঁজ নিয়েছেন, এট…
আর্জেন্টিনাকে ইসরায়েলের পরম মিত্র বানাতে চান মিলেই, নিজেকে ব…

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু
Source: thedhakadiary.com